নবান্ন নিয়ে নয়া ভাবনার কথা জানালেন বাবুল সুপ্রিয় - The News Lion

নবান্ন নিয়ে নয়া ভাবনার কথা জানালেন বাবুল সুপ্রিয়

 


দি নিউজ লায়নঃ    নবান্ন নিয়ে নয়া ভাবনার কথা সর্ব সমক্ষে আনলেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি  জানিয়েছেন, বর্তমান নীলবাড়িকে (নবান্ন) গরীব মানুষদের জন্য হাসপাতাল কিংবা বৃদ্ধাশ্রম বা ছাত্রাবাস করে ফেলা উচিত। কেন সেটা করা উচিত তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।  বাবুল সামাজিক মাধ্যমে লিখেছেন, এবারে একুশের বিধানসভা নির্বাচনকে কেন নীলবাড়ি দখলের লড়াই বলা হচ্ছে তা আমি জানি না। 


বিজেপি কি  বলেছে তারা বাংলায় নবান্ন দখল করতে চায়! বিজেপি কখনও বলেছে তারা ভোটে জিতে নীলবাড়িকে হেডকোয়ার্টার বানাবে? আমি মনে করি ওই নীল বাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত চরম জনবিরোধী ও অনৈতিক কাজকর্ম করেছেন, তাতে ওই বাড়িটি বাংলার ইতিহাসে আগামী দিনে একটি  অভিশপ্ত বাড়ি হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আর ওই নীলবাড়িকে শাপমুক্তি করতে গেলে সেখানে  গরীব মানুষদের জন্য হাসপাতাল কিংবা বৃদ্ধাশ্রম বা গ্রাম বাংলা থেকে যে সমস্ত ছাত্ররা কলকাতায় পড়তে আসে তাদের জন্য ছাত্রাবাস করে দেওয়া উচিত। তাতে যদি ওই বাড়ি শাপমুক্ত হয়। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.